1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটায় জনজীবন বিপর্যস্ত  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটায় জনজীবন বিপর্যস্ত 

  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭৪ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক: বরিশাল এর মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধার মানিক ইউনিয়ন ৭নং ওয়ার্ডে কোন নিয়মকানুন এর তোয়াক্কা না করে গড়ে তোলা হয়েছে(আর এন বি)নামক অবৈধ ইট ভাটা।

যাহার মালিকানায় রয়েছে লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের গিয়াস উদ্দিন (গেসু মিয়া) সরেজমিনে গিয়ে দেখা যায় চারিদিকে সাজানো গোছানো গাছ গাছালী বেস্ঠিত সুন্দর মনোরম মন জয় করার মতো পরিবেশ। মাঝখানে গড়ে উঠেছে (আর এন বি) ইটভাটা। এলাকার সাধারণ মানুষ জানায়, আমরা অন্যান্য এলাকায় অনেক ইটভাটা দেখেছি সেগুলো জনমানবশূন্য খোলা জায়গায় গড়ে তোলা হয়েছে। কিন্তু এরকম পরিবেশে ইট ভাটা তৈরীর নজীর একমাত্র আমাদের এখানেই দেখা গেলো।
পুর্ব পাশে খলিলুর রহমান খানের বাড়ির ভিতরে জোর করে ইট তৈরির মাটি রাখা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি হতদরিদ্র গরিব মানুষ বলে আমাকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
আমার ছেলে মোঃ জিয়া উদ্দিন খান প্রতিবাদ করতে গেলে মালিকের ছেলেরা বেধরক মারধর করে। এবং মেরে ফেলার হুমকি দেয় । তিনি আরো বলেন গেসু কয়েক বছর আগে পাতার হাট টু আলিখারহাট টলার যোগে যাত্রী পরিবহন করত। হঠাৎ তিনি অঢেল টাকার মালিক বনে গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান তার ছোট ছেলে রাকিব আন্ধার মানিক ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন বিশ্বাস এর মেয়ে জামাই,সেই সুবাদে রাকিব এলাকায় মাদক ব্যবসা করতেন বলে অভিযোগ রয়েছে। এলাকার সাধারণ মানুষের দাবী দ্রুত এই ইটভাটা বন্ধ করা না হলে অচিরেই ধ্বংস হয়ে যাবে আমাদের আশেপাশের গাছপালা এবং কৃষি জমি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ