1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে যুবলীগ নেতা কর্তৃক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে যুবলীগ নেতা কর্তৃক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬১ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

 

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দিয়ে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে যুবলীগ নেতা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর সাকরাল গ্রামে। ধর্ষণের ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ধর্ষক ইউনুস হাওলাদার ওরফে বাবুকে আসামি করে বরিশাল আদালতে মামলা দায়ের করেছেন । মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা যায় সাকরাল গ্রামের আমজেত আলী হাওলাদারের ছেলে যুবলীগ নেতা মোঃ ইউনুস হাওলাদার ওরফে বাবু(৩০) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননীর সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে একবছর ধরে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। এদিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য যুবলীগ নেতা লম্পট ইউনুস হাওলাদার (বাবু) বাদী হয়ে একটি চেক চুরি করে নিয়ে চেক জালিয়াতি প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সাংবাদিকদের জানান,আমার স্বামী ৯ বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। এ সুযোগে আওয়ামীলীগের দাপট ও তার বাবা মুক্তিযোদ্ধার দাপট দেখিয়ে লম্পট ইউনুস হাওলাদার (বাবু)বসতঘরে ঢুকে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে। লোকলজ্জা ও লম্পট বাবুর ভয়ে কাউকে কিছু বলিনি। কোন উপায়ন্তর না পেয়ে ওই লম্পট ইউনুস হাওলাদার বাবুর বিরুদ্ধে ২০২৪ সালের ২ জানুয়ারি বরিশাল আদালতে মামলা দায়ের করি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছে ঘটনা সত্যি, ধর্ষণের ঘটনা নিয়ে লম্পট ইউনুস হাওলাদার বাবুর বিরুদ্ধে এলাকায় একাধিকবার শালিস বৈঠক হয়েছিল। অভিযুক্ত ইউনুস হাওলাদার বাবু বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান বিষয়টি জানা নেই,আদালতে মামলা অনুযায়ী কোন নির্দেশনা পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। ওই লম্পটকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ধর্ষিতা ও এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ