1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল একতলা লঞ্চঘাট প্রবেশ দ্বারে পথচারীদের ভোগান্তি - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল একতলা লঞ্চঘাট প্রবেশ দ্বারে পথচারীদের ভোগান্তি

  • প্রকাশিত : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৪ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ একতলা লঞ্চঘাটের প্রবেশ মুখের উত্তর পাশে মেইন রাস্তার পাশে ফুটপাতে ভাসমান দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং যে কোন সময় দুর্ঘটনার ঘটতে হতে পারে এমন অভিযোগ এনে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) বরাবর আবেদন করেছেন স্থানীয় একাধিক বাসিন্দা। বিসিসি কর্তৃপক্ষ উচ্ছেদ শাখায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার (১১ মার্চ) রোড ইন্সপেক্টর মো. সালাউদ্দিন সরেজমিনে গিয়ে ফুটপাতে থাকা ভাসমান দোকান সরিয়ে নিতে বলেন। এ সময় কিছু ব্যক্তি এসে নানা প্রশ্ন তুলেছে বলে জানান ইন্সপেক্টর মো. সালাউদ্দিন।

সরেজমিনে দেখা যায়, এক তলা লঞ্চঘাটের প্রবেশ মুখের ফুটপাতের উপর মো. রুবেল মল্লিক নামের এক যুবক হঠাৎ ইফতারি সহ নানা পণ্যের দোকান বসিয়ে বিক্রি করছে। যে কারণে পথচারীদের পথ চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। যা সরেজমিনে যেকেউ পরিদর্শন করলেই এর প্রমাণ মিলবে। জনগণের পথ চলাচলের সমস্যার বিষয়টি তুলে ধরে নগরীর ৯ নং ওয়ার্ড এর বাসিন্দা মো. সামছুল আলম, মো. মাকসুদ আলম আলী, আলমগীর হোসেন, এ্যাড. মনির হোসেন, আরমান খান ও আনিচুর রহমান চলতি বছরের ৪ মার্চ বিসিসির কর্তৃপক্ষের বরাবর আবেদন করেন। আবেদনের পর কর্তৃপক্ষ ওই আদেশ দিলেও এখন পর্যন্ত জনগণের পথ চলাচলে ভোগান্তির সমাধান হয়নি।

রোড ইন্সপেক্টর মো. সালাউদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার পর স্যার যে সিদ্ধান্ত দিবেন সেই অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার সেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে কিছু ব্যক্তি ফুটপাত দখলের চেষ্টা করছে। আর ফুটপাত ব্যবসায়ীরা তাদের ক্ষমতার প্রভাব বিস্তার করছে।

আবেদনকারীরা বলেন, বরিশাল জেলার সেচ্ছাসেবক দল থেকে অব্যাহতি হওয়া মো. রফিকুল ইসলাম জনি ও তার সাঙ্গপাঙ্গরা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ