1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল নগরীর মিনু বেকার্সে ভোক্তা অধিকারের জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল নগরীর মিনু বেকার্সে ভোক্তা অধিকারের জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল নগরীর নতুল্লাবাদ লুতফুর রহমান সড়ক সংলগ্ন মিনু বেকার্স লাইভ বেকারির নামে মানুষের সাথে করছে ভয়াবহ প্রতারণা, এছাড়াও তাদের উৎপাদিত পণ্যে নেই কোন উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের মেয়াদ ও মুল্য। এসব অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেল ৪ টায় বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার অফিসের উপপরিচালক অপূর্ব অধিকারী ও উক্ত অফিসের অন্য অফিসারদের নিয়ে উক্ত দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে বিভিন্ন অনিয়মের ভিত্তিতে ৭ হাজার টাকা অর্থ দণ্ড করেন।

নিয়ম অনুযায়ী লাইভ বেকারি গুলোতে আগে কোন পণ্য বানিয়ে রাখা যাবে না, কাস্টমার এসে অর্ডার করার পরে সামনে বসে বানিয়ে দিতে হবে, কিন্তু মেনু বেকার্স এর মালিক এগুলো মানতে নারাজ।

সরে জমিনে গিয়ে সত্যতা দেখতে পেয়ে উক্ত প্রতিষ্ঠানের মালিকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঢাকা শহরে ভাই একই সিস্টেমে এরকম লাইভ বেকারি চলে, একটি পণ্য বানাতে অনেক সময় লাগে তাই আমরা আগে পন্য বানিয়ে রাখি এতে দোষের কিছু নেই। ব্যবসা নতুন দিয়েছি তাই সব কাগজপত্র রেডি করতে সময় লাগতেছে।

এছাড়াও উক্ত দোকানে অনেক পণ্য প্যাকেজিং করে উৎপাদন তারিখ মেয়াদ উত্তীর্ণ ও মূল্য না লাগিয়ে বিক্রি করতেছে যা ভোক্তার সাথে সরাসরি প্রতারণা। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন কোন কাগজ নেই, এবং প্রতিষ্ঠানের বৈধ কোন কাগজই তার কাছে নেই বলে জানান। একটি পণ্য কবে বানিয়েছে তা যদি সঠিকভাবে ভোক্তা জানতে না পারে তাহলে সেই পণ্য খাওয়া মোটেই ঠিক না বলে দাবি করেন অনেক বিশেষজ্ঞরা।

এ বিষয়ে বরিশাল ভোক্তা অধিকার অফিসের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, আমরা বরিশাল নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মিনু বেকার্সে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা অর্থ দণ্ড করি। আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ