1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৮৭ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভায় এক হারমনিয়াম ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ মার্চ দুপুরে উজিরপুর পৌরসভার ইচলাদীএলাকার ওমর আলী সেপাই এর ভাড়াটিয়া বাসায় ভাড়াটিয়া মিলন কুমার হালদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। সুত্রে জানা যায় শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামের মৃত নিরোধ কুমার হালদারের ছেলে মিলন কুমার হালদার (৪৫) ইচলাদী ভাড়াটিয়া বাসায় সিলিং ফ্যানের সাথে দড়ি প্যাচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা যায় মিলন কুমার হালদার ভাড়াটিয়া দোকানে বাদ্যযন্ত্রের মেরামতের নিয়মিত কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। বাড়ির মালিক ওমর আলী মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় রুমের দরজা দীর্ঘ সময় বাহির হতে আটকানো অবস্থায় দেখে দোকানের রুমে ঢোকার দরজায় ধাক্কা দিলে ভিতর হতে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের দোকানের লোকজনকে খবর দেয়। এরপর দরজা ভেঙ্গে রুমের ভিতর প্রবেশ করে মিলন কুমার হালদারের গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করেন। উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ