
বিশেষ প্রতিনিধি। বরিশাল জেলার কাজিরহাট থানার পুলিশের বিশেষ অভিযানে গতকাল রাত্রে পুলিশের চৌকসকাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে পুলিশর একটি টিম গোপন সংবাদের আন্ধার মানিক ইউনিয়নে অভিযান চালান। পুলিশ অভিযানের টিমের সাথে ছিল। কাজিরহাট থানার তদন্ত অফিসার দীপঙ্কর, এসআই মেহেদী, ও অন্যান্য পুলিশ সদস্যগণ। থানা সূত্রে জানা যায় মাইনুল হাসান আন্দারমানিক দল ক্ষমতায় ইউনিয়নে আওয়ামী লীগ দল ক্ষমতায় থাকাকালে, নৈরাজ্য সৃষ্টি করেন। এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। তাহারভয়ে বিভিন্ন লোক আতঙ্কে ছিল। এই ঘটনার ধারাবাহিকতায় গতকাল ৬ইমার্চ বৃহস্পতিবার রাত্র আনুমানিক ১২:৩০ মিনিটে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাসানকে গ্রেফতার করতে সক্ষম হন /এ বিষয় কথা হন কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে /তিনি জানান গত ২৪ ফেব্রুয়ারি সোমবার কাজিরহাট থানায়, /বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র লতা ইউনিয়নের সভাপতি শাহিনের উপরে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেন। এবং বোমা ফাটিয়ে এলাকার আতঙ্কিত করেন। এই ঘটনার সূত্রে শাহিন বাদী হয়ে কাজিরহাট থানায় একটি ৯ জন আসামি করে। এবং অজ্ঞাত নামা আরো ১৫-জনের নামে একটি মামলা দায়ের করেন। এই মামলার সন্দেহভাজন হিসাবে মাইনুল হাসানকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। জানান আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কাজিরহাট থানা আমি একটি সন্ত্রাসমুক্ত ও মাদক মুক্ত এলাকা ঘোষণা করতে চাই।