1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পিরোজপুরে গাছ সুরক্ষা (পেরেক অপসারন) কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পিরোজপুরে গাছ সুরক্ষা (পেরেক অপসারন) কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৬৩ 0 বার সংবাদি দেখেছে

বেলাল হোসেন সিকদার /গত ৫ই মার্চ পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও গাছের সুরক্ষা নিশ্চিত করতে পিরোজপুর জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠান কর্মসূচি শুভ উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান।

জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন জেলা প্রশাসক পিরোজপুর।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পিরোজপুর বলেন একটাই পৃথিবী একটাই জীবন উদ্ভিদ আমাদের সবচেয়ে আপন। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছেন গাছেরও প্রাণ আছে। গাছে অজস্র পেরেক বা বিজ্ঞাপন লাগানোর মাধ্যমে গাছকে যেভাবে আহত ও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তা অত্যন্ত অমানবিক। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছ। অথচ আমরা অনেক সময় অসচেতনভাবে গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগাই বা ক্ষতি করি। এটি শুধু গাছের জন্য ক্ষতিকর নয় বরং পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং গাছ সংরক্ষণের জন্য এগিয়ে আসতে হবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণের মাধ্যমে শহরকে সবুজ, দূষণমুক্ত এবং পরিবেশবান্ধব হিসাবে গড়ে তোলা সম্ভব।

আশরাফুল আলম খান পিরোজপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকেই প্রতিনিয়তই মানবিক ও সমাজসেবামূলক কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন পিরোজপুরবাসীকে এমন কথা সাংবাদিকদেরকে বলেন পিরোজপুরের জনগণ।

গাছ সুরক্ষা (পেরেক অপসারন) কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব খান মোহাম্মদ আবু নাসের।

গাছ সুরক্ষা (পেরেক অপসারন) কর্মসূচি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জি এম রফিক আহমেদ বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, বাগেরহাট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ