1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ১ লক্ষ ৪০ হাজার টাকায় রফাদফা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ১ লক্ষ ৪০ হাজার টাকায় রফাদফা

  • প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের উত্তর শোলক গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ১ লক্ষ ৪০ হাজার টাকা রফাদফা করা হয়েছে একটি প্রভাবশালী মহল । এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।স্থানীয় প্রভাবশালীরা ধর্ষণের ঘটনা শালিশি মিমাংসার নামে কিশোরীর একাউন্টে ১ লক্ষ টাকা জমা দিয়ে বাকি ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানা যায় উপজেলার পশ্চিম শোলক গ্রামের আবুল সরদারের ছেলে এক সন্তানের জনক লম্পট পলাশ সরদার(৩০) একই এলাকার হতদরিদ্র ১৪ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে কিছু দিন পূর্বে পানের বরজে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে জনতার রোষানলে পড়ে ধর্ষক পলাশ। এরপর বিষয়টি এলাকায় চাউর হলে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে স্থানীয় একটি প্রভাবশালী মহল। গত সপ্তাহে শালিশ বৈঠকে ধর্ষকের ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ধর্ষিতার ডাচ বাংলা একাউন্টে ১ লক্ষ টাকা জমা হয়েছে এবং ৪০ হাজার টাকা শালিশগনরা হাতিয়ে নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর দাদা সত্যতা স্বীকার করেন এবং বাকী ৪০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি জানান। অভিযুক্ত পলাশ সরদারকে বাড়িতে পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান বিষয়টি জানা নেই,তবে খতিয়ে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ