
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় প্রশাসনের আয়োজনে পবিত্র মাহে রমজাম উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১মার্চ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উজিরপুর বন্দর কমিটির সভাপতি মোঃ শামসুল হক সিকদার, সাধারন সম্পাদক মোঃ শাহাদুজ্জামান কমরেড, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আঃ খালেক, বাংলাদেশ ইসলামি আন্দোলন উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহে আলম, ধামুরা বন্দরের ব্যবসায়ী জুয়েল মাহমুদ, হারতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম তালুকদার, শিকারপুর বন্দর কমিটির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, ছাত্র সমন্বয়কসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় ও স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।