1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি গঠন, কাজী মামুন সভাপতি, সাধারণ সম্পাদক আরিফিন তুষার - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি গঠন, কাজী মামুন সভাপতি, সাধারণ সম্পাদক আরিফিন তুষার

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে কাজী আল মামুনকে সভাপতি এবং আরিফিন তুষারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাবের সাংবাদিক মাঈনুল হাসান মিলনায়তনে সাংবাদিক কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে অর্থাৎ সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে খান রুবেল ও কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবারকে মনোনীত করা হয়েছে।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে পদাধিকার বলে প্রেসক্লাব কার্যকরী সংসদের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, কল্যাণ তহবিলের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মুরাদ আহমেদ এবং কমলসেন গুপ্তকে মনোনীত করা হয়েছে।
এর আগে বিদায়ী কমিটির সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
এছাড়াও প্রেসক্লাব সদস্যদের কল্যাণে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যক্রম গতিশীল এবং আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন প্রেসক্লাব সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ