1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশাল মহানগর জামায়াতের মিছিল  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশাল মহানগর জামায়াতের মিছিল 

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নগরীর টাউন হল চত্বরে মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

মিছিল পূর্ব সমাবেশে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আল্লাহ বিরোধী সকল কাজ থেকে দুরে থাকার জন্য রমজান এসেছে। মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য আল্লাহর দেয়া ফর্মুলায় পালিত হয় মাহে রমাদান যা হাজার বছর ধরে চলমান। রমজান এসেছে তাকওয়া অর্জনের জন্য কিন্তু দেখা যাচ্ছে রোজা আসলে অতি মুনাফা ভোগীদের দৌরাত্ম্যের কারনে সিন্ডিকেট তৈরি হয় এবং দ্রব্যমূল্য মানুষের নাগালের বাহিরে চলে যায়।

পরিবর্তিত পরিস্থিতিতে আমরা মাহে রমাদান পবিত্রার সাথে পালন করতে চাই। রোজার পবিত্রতা যাতে খুন্ন না হয় সেদিকে সরকারের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে।  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, সারা দেশে নেয্যমুল্যে পণ্য বিক্রয় করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসাইন দুলাল।

আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান,হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম। মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান,অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নাল আবেদীন, শামীম কবির, জাফর ইকবাল, শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিনসহ মহানগরীর সকল থানা আমির সেক্রেটারি ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ।

সমাবেশ শেষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের নেতৃত্বে টাউন হল চত্বর থেকে মিছিল শুরু হয়ে নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, বাজার রোড, জেলখানার মোড় প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ