1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে নারী দিবস উপলক্ষে আভাসের উদ্যোগে দিনব্যাপী মেলা, শপথপাঠ অনুষ্ঠান - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে নারী দিবস উপলক্ষে আভাসের উদ্যোগে দিনব্যাপী মেলা, শপথপাঠ অনুষ্ঠান

  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: ২৫ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে দিনব্যাপী মেলা, শপথপাঠ অনুষ্ঠান ও নারী দিবসের গুরুত্ব সম্পর্কিত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গৃহকর্মী নারীদের হাতের তৈরি নকশীকাঁথা, তৈরি পোশাক ও পিঠা এবং তাদের অন্যান্য পন্যসামগ্রী প্রদর্শিত হয়। ১০১ নং কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত এই মেলায় ৬টি স্টলে তাদের পন্য প্রদর্শন করেছে। স্টলগুলি হলো:

১.প্রত্যয়ী ( গৃহকর্মীদের হাতের তৈরি নকশীকাঁথা, তৈরি পোশাক)
২.রসনা বিলাস ( গৃহকর্মীদের হাতে তৈরি পিঠা)
৩.বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা (বিবিডিসি)
৪.২ টাকায় সুরক্ষা( বাংলার বাঘ ফাউন্ডেশন)
৫.ট্রাশ টু ট্রেইজার ( গৃহকর্মীর সন্তানদের হাতে তৈরি গহনা সহচরী)
৬.EWCSA ( আভাস)-প্রকল্প সম্পর্কিত তথ্যসেবা

প্রায় ২০০ গৃহকর্মী দুই টাকার বিনিময়ে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করে এবং ১৫৫ জন শিশুর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এছাড়া প্লাস্টিকসামগ্রী রিসাইকেলকৃত পন্য থেকে উতপন্ন পন্য প্রদর্শিত হয় যার থেকে অর্জিত অর্থ গৃহকর্মীর সন্তানদের শিক্ষা সুরক্ষায় ব্যায় হবে৷

এছাড়া বিকাল ৪.৩০ মিনিটে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রোগ্রাম ডিরেক্টর আফরোজা বিলকিস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লুসি কান্ত হাজং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধীদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। আরো উপস্থিত ছিলেন আভাসের ফাইন্যান্স ডিরেক্টর সাইফুন নেসা লাকি। এছাড়া উপস্থিত ছিলেন EWCSA এর এর সকল স্টাফবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ