
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিবিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় “তরুনদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,উজিরপুর উপজেলা পরিষদ ও উজিরপুর পৌরসভার আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ও শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক হাসনাত জাহান খান, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, ছাত্র সমন্বয়ক শাকিল আহমেদ অন্তু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার, উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক আফরোজা আক্তার,উপ সহকারী প্রকৌশলী আকতার হোসেন, উপজেলা ষুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন, উজিরপুর মডেল থানার এসআই জ্যোতির্ময় হালদার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো:এমদাদুল কাসেম সেন্টু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষার্থী বিভিন্ন সামজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা স্থানীয় সরকার দিবস ও শহীদ সেনা দিবস নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এসময় ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের মাধ্যমে নিহত সেনাবাহিনীর অফিসারদের রুহের মাগফেরাত কামনা করেন । প্রথমে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বেড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।