1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
দ্রত সময়ে নির্বাচন দিয়ে জনগনকে ক্ষমতা হস্তান্তর করুন,রহমাতুল্লাহ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

দ্রত সময়ে নির্বাচন দিয়ে জনগনকে ক্ষমতা হস্তান্তর করুন,রহমাতুল্লাহ

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক: দ্রত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগনকে ক্ষমতা হস্তান্তর করুন বলে জানিয়েছেন, দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় অভিজ্ঞ নয়। তাদের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি আরো বলেন, আমি ঢালাওভাবে বলব না, তবে অর্ন্তবর্তী সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। ক্রমাগত বিশৃঙ্খলা বাড়ছে, বাজার ব্যবস্থা নাজুক, এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাস চলছে। দীর্ঘদিনের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আবু নাসের মো. রহমতুল্লাহ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, দলের শীর্ষ নেতৃত্ব সার্বক্ষণিক নেতাকর্মীদের কর্মকাণ্ডের খোঁজ রাখছেন।

গণমাধ্যমকর্মীদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তারা সবার খবর রাখেন, কিন্তু তাদের খবর কেউ রাখে না। রাজনৈতিক নেতাকর্মীদের উচিত গণমাধ্যমকর্মীদের পাশে থাকা।

তিনি আরো বলেন, গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। সরকারের উচিত স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা এবং গণমাধ্যমের ওপর কোনো চাপ প্রয়োগ না করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। সভায় সংগঠনের সদস্যসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ