1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন  - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন 

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি :বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার ও ২৪ ফেব্রুয়ারি সোমবার টানা ২ দিনব্যাপী এই আয়োজনটি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হক সরদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আরিফুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী সুজা । এসময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।। প্রধান শিক্ষক মোঃ নুরুল হক সরদার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য ও উৎসাহের প্রশংসা করে; ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সত্তার মল্লিক, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, যুগ্ন সম্পাদক মো: কাওসার রাঢ়ী, সদস্য নুরুল ইসলাম আসাদ, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ খলিলুর রহমান, মোঃ আহাদ সুমন । এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া আহ্বায়ক এম এম সাদিকুল ইসলাম ফরহাদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ রোজী ফেরদৌস,সাবেক শিক্ষক মো: খলিল আকনসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এগুলোর মধ্যে দৌড় প্রতিযোগিতা, মেমোরি টেস্ট, অঙ্ক দৌড়, কক ফাইট, ঝুড়িতে বল নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি উল্লেখযোগ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা আরও বাড়িয়ে তোলে।

এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান; যেখানে ছোট ছোট সোনামণিরা নাচ, গান, কবিতা আবৃত্তি একক এবং দলীয় অভিনয়ে অংশ নেয় এবং তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত সবার হৃদয় জয় করে নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ