1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ডাঃ শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ডাঃ শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রামের সনাম ধন্য মরহুম ডাঃ মোঃ শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে খেলার ২০২৪-২৫ জমকালো আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী রবিবার দুপুর ১২ টায় ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়, বরিশালের কৃতি সন্তান সোহাগ গাজী, উজিরপুরের কৃতি সন্তান তানভীর ইসলাম। উজিরপুরের কৃতি সন্তান কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক মো: সাইফ মাহমুদ জুয়েলের পৃষ্ঠপোষকতায় ও খেলা কমিটির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান খান সোহাগ ও সদস্য সচিব মোঃ রাজিব মজুমদারের সজ্ঞালনায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আকরামুল হাসান মিন্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া সিকদার, বরিশালের কৃতি সন্তান কৌতুক অভিনেতা শাহিন। আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষক দলের আহবায়ক মো: মহসিন, সদস্য সচিব মো: সফরুল, উজিরপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, শোলক ইউনিয়নের সভাপতি প্রভাষক মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ মনির জমাদ্দার, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ স্বপন মল্লিক, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইউম খান,উপজেলা শ্রমিক দলের নেতা মোঃ হাইউম খান, ছাত্র দলের আহবায়ক মোঃ মনির হোসেন, সদস্য সচিব মুরাদ রনি। সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দৃ। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন গোপালগঞ্জ একাদশ বনাম ধামুরা ফাইবার্স একাদশ। খেলা শেষে গোপালগঞ্জ একাদশ বিজয়ী হন। এদিকে হাজার হাজার ক্রিকেট প্রেমীরা খেলা উপভোগ করে। উপস্থিত অতিথি বৃন্দরা বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ