1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল রায়পাশা কড়াপুর ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন নুরুল আমিন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল রায়পাশা কড়াপুর ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন নুরুল আমিন

  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৯ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা ইউনিয়নে অবস্থিত ‘ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়’ এর ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। ১৯ ফেব্রুয়ারি বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে। রায়পাশা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ওই শিক্ষা পিতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেও তিনি বরিশাল জেলা (দক্ষিণ) এর আহ্বায়ক কমিটির সদস্য এবং বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক পদের দায়িত্বে রয়েছেন।

নব-গঠিত কমিটিতে নুরুল আমিনকে সভাপতি এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। তাছাড়া শিক্ষক সদস্য- সীমরন মজুমদার, মো. শফিকুল ইসলাকে অভিভাবক সদস্য করা হয়েছে। সভাপতি শিক্ষা বোর্ড এবং অপর দুই সদস্যকে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত করেছেন।

জানা গেছে, ২০২৪ সালের ২৫ এপ্রিল প্রকাশিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা- ২০২৪ এর ৬৪(১) নং ধারা অনুযায়ী চার সদস্যের সমন্বয়ে রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন করা হলো। এই কমিটির মেয়াদ চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হতে ১৮ আগস্ট পর্যন্ত ছয়মাস পর্যন্ত কার্যকর থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ