
মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় যথাযথ মর্যাদায় ব্যপক আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২০শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী,উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা,উজিরপুর মডেল থানা পুলিশ, উজিরপুর প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তর। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা যুগ্ন- আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক ও গন মানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। সূর্যোদয়ের সাথে সাথে সঠিক নিয়মে,সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকল ভাষা শহিদের রুহের মাগফেরাত কামনায় উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ উপাসনালায় গুলোতে মোনাজাত ও প্রার্থনা করা হয় । উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,উজিরপুর সরকারি ডব্লিউ বি মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো:শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা কজী ইসরাত জাহান । এছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: এমদাদুল কাসেম সেন্টু, সদস্য আহাদ সুমন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্কুলের কোমল মতি শিক্ষার্থীরা । দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।