1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
শিক্ষার্থীদের রাজাকার ও স্বৈরাচারের দোসর আখ্যা দেয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

শিক্ষার্থীদের রাজাকার ও স্বৈরাচারের দোসর আখ্যা দেয়ার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

 

নিউজ ডেস্ক: সাধারণ শিক্ষার্থীদের মারধর ও রাজাকার, আলবদর, স্বৈরাচারীরের দোসর বলে আখ্যা দেয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাত সাড়ে ৮ টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
বরিশাল জেলার সদস্য সচিব এস.এম ওয়াহিদুর রহমান বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে বরিশালে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এ ধারাবাহিকতায় বুধবার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একটি কর্মসূচি ছিল। সেখানে ছাত্রদল পরিচয়কারীরা সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হয়। এক পর্যায়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে যারা হামলা চালিয়েছে তারা নিজেদের ছাত্রদলের কর্মী পরিচয় দিয়েছিল। বিষয়টি জানতে পেরে ছাত্রদলের মহানগরের নেতারা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে যান।
এরপর সুষ্ঠু আলোচনার মধ্য দিয়ে ৪ টি বিষয়ে একমত হন, যার মধ্যে হাতেম আলী কলেজে যারা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবে তাদের এ কলেজেরই ছাত্র হতে হবে, বহিরাগত কেউ এসে এখানে প্রভাব বিস্তার করতে পারবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মহানগর এবং জেলার নেতাদের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়।
সংবাদ সম্মেলনে ওয়াহিদুর রহমান আরও বলেন, উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান হলেও পরবর্তীতে ছাত্রদল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে রাজাকার, আল বদর বাহিনী ও স্বৈরাচারীর দোসর বলে আখ্যা দেয়। ছাত্রদলের এমন আচরণ এবং বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। পাশাপাশি স্বৈরাচারী সরকারকে হটাতে ছাত্রদলের যে ভূমিকায ছিল তা থেকে যেন বিচ্যুত না হয় তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের মুখপাত্র ইসরাত মায়া, যুগ্ম আহবায়ক হুসাইন আল সুয়ান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ