1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় কালো কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় কালো কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে

মোহাম্মদ অলি উদ্দিন বেপারী, হিজলা প্রতিনিধিঃবরিশাল হিজলা উপজেলার স্থানীয়ভাবে জানা যায় ১৮ ই ফেব্রুয়ারি মঙ্গলবার বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামে পল্লী বিদ্যুতের পাওয়ার হাউজের সামনে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় অষ্টম শ্রেণি পড়ুয়া রবিউল ইসলাম (১৩)একটি পরিত্যক্ত অস্ত্র পেয়েছেন। রবিউল হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নরসিংহপুর গ্রামের মাইনউদ্দিন সিকদারের পুত্র বলে জানা যায়।

এ বিষয়ে রবিউল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি কাউড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশুনা করি।
আমি প্রতিদিনের মতো সকাল নয়টার সময় স্কুলে যাওয়ার পথে পল্লী বিদ্যুতের পাওয়ার হাউজের সামনে পৌঁছালে তখন রাস্তার পাশে পড়ে থাকা কালো কাপড় পেঁচানো একটি সাদৃশ্য বস্তুু দেখতে পাই। তখন আমি উক্ত বস্তুুটি হাতে তুলে নিয়ে, কাপড়টা খোলার সাথে সাথে দেখি একটি মরিচা পড়া পুরনো পিস্তল। আমি প্রথমে ভেবেছিলাম এটি একটি খেলনার পিস্তল। পরে যখন জানতে পারি পিস্তলটি ওরজিনাল তখন আমার স্কুলব্যাগে করে বিদ্যালয়ে নিয়ে যাই। এবং আমাদের স্কুলের সহকারী শিক্ষক জসিম স্যারের কাছে দিয়ে দেই। অতঃপর তিনি অধ্যক্ষ ভারপ্রাপ্ত রিপন কান্তি দাস স্যারকে জানালে তিনি হিজলা থানায় বিষয়টি অবহিত করেন।
এ বিষয়ে কাউড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রিপন কান্তি দাস বলেন আমার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জসিম স্যার আমাকে বিষয়টি প্রথমে বলেন, এবং উক্ত অস্ত্রটি আমার কাছে জমা করেন তখন আমি সঙ্গে সঙ্গে হিজলা থানার অফিসার্স ইনচার্জকে ফোন করি এবং বিষয়টি অবহিত করি। পরবর্তীতে হিজলা থানা পুলিশ এসে আমার জিম্মায় থাকা আগ্নে অস্ত্রটি নিয়ে যান।
অপরদিকে হিজলা থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং আগ্নে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে ভিকটিমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন
যেহেতু অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় একটি ছোট ছেলে পেয়েছে তাই আপাতত এ বিষয়ে কোন মামলা হয়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি কারো এর সাথে সম্পৃক্ততা থাকে তাহলে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ