1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
জামাত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

জামাত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার নগরীর টাউনহল চত্বরে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আতিকুল্লাহ এর সঞ্চলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

প্রধান অতিথির অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশ দ্বিতীয় বারর মত স্বাধীন হলেও বাংলাদেশের বৈষম্য এখনো দূর হয়নি। বাংলাদেশ জামায়েত ইসলামী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেও তাদের ব্যাপারে চরম বৈষম্য করা হচ্ছে। চরম জুলুম করা হয়েছে এটিএম আজহারুল ইসলামের উপর। যুদ্ধাপরাধ নামের ,ভাই একটু পর একটু পর একটু পরে তথাকথিত মিথ্যা মামলায়, নাটকীয় সাজার রায় দেওয়া হয়েছে।মিথ্যা রায়ের বিরুদ্ধে আপিল করা হয় কিন্তু আওয়ামী কোর্টে তার ফাঁসি বহাল থাকে। ফ্যাসিষ্টরা যে রায় দিয়েছিলো, সেই রায় এখনো কিভাবে কার্যকর থাকে সে প্রশ্ন করেন।

তিনি আরও বলেন, আজ এই মজলুম জননেতা আজহারুল ইসলাম ভাইকে মুক্তি দিতে হবে, নয়তো বাংলার জনগণ তাকে ছাড়ানোর জন্য ব্যবস্হা করবে ইনশাআল্লাহ্। জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগকে কেন এখনও নিষিদ্ধ করলেন না, কেন গনহত্যার রায় এখনও হলো না সে প্রশ্ন রেখে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ৫ ই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। এদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে।

আরও রাখেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান,মহানগর জামায়াতের নায়েব আমির মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মাহমুদুনবী তালুকদার,ইসলামি ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য রিয়াজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন।

আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েব আমীর হোসাইন ইবনে আহমেদ এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক, তারিকুল ইসলাম কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল,শামীম কবির, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান,মোয়াজ্জেম হোসেন হাওলাদার, অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ বরিশাল মহানগর শিবিরের সেক্রেটারি হাসান নাইম, জেলা সেক্রেটারি সাঈদ আহমেদ প্রমুখ।

সমাবেশ শেষ একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সদররোড, কাকলীর মোর, ফজলুল হক এভিনিউ, সিটি কর্পোরেশন, চকবাজার, বাজার রোড, নাজিরের পুল, জেলখানা মোর হয়ে টাউন হলে এসে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ