
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ব্যপক আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪ টায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়নপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় গুঠিয়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ মন্টু হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ সফিউল আলম সফরুল। প্রধান বক্তা হিসেবে গঠন মূলক বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন জোমাদ্দার, মো: রেজাউর রহমান চুন্নু,মো: মোজাম্মেল হাওলাদার,মো: আলআমিন হোসেন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহিন হাওলাদার , সাধারন সম্পাদক মো: লাভলু চাপরাসী, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী, সদস্য সচিব মো: স্বপন মল্লিক, গুঠিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি আছমা আক্তার, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: জাকির হোসেন মিঠু। এছাড়াও উপস্থিত ছিলেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় প্রধান অতিথি, প্রধান বক্তাসহ উপস্থিত অতিথি বৃন্দ, কৃষক দলের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।