1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আমৃত্যু শিক্ষার্থীদের পাশে থাকতে চাই শহিদুজ্জামান মিন্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আমৃত্যু শিক্ষার্থীদের পাশে থাকতে চাই শহিদুজ্জামান মিন্টু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭২ 0 বার সংবাদি দেখেছে

বাকেরগঞ্জ প্রতিনিধি ( বরিশাল): বরিশাল বাকেরগঞ্জে ঐতিহ্যবাহী ভরপাশা ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে,। ১৩ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ভরপাশা ইউনিয়ন সোসাইটির পৃষ্ঠপোষকতায় এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সকাল আটটায় স্থানীয় দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ভরপাশা ইউনিয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শাহীন,

দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন। বিকেল চারটায়, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা সভায় সহকারী শিক্ষক আল মামুন হাওলাদারের সঞ্চালনায় ও দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরপাশা ইউনিয়ন সোসাইটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা গাজী শহিদুজ্জামান মিন্টু, সহ-সভাপতি সৈয়দ এনামুল হক বাদল। বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য রুহুল আমিন জমাদার,আঞ্চলিক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান খান,। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেরামত আলী হাওলাদার, নুরুল ইসলাম সিকদার, সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন।

দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ইসরাত জাহান, সিনিয়র সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষিকা রাজিয়া বেগম, বিএনপি নেতা শামীম আহমেদ শমির, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,
আমন্ত্রিত অতিথির বক্তব্যে ভরপাশা ইউনিয়ন সোসাইটির সভাপতি গাজী শহিদুজ্জামান মিন্টু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন, তিনি আগামী ২২ ফেব্রুয়ারি ভরপাশা আবুল হোসেন খান কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য আন্ত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানান। তিনি আমৃত্যু ভরপাশা ইউনিয়নের সকল শিক্ষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ