
মো:এমদাদুল কাসেম সেন্টু, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে ধামুরা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার মাগরিব নামাজ বাদ ধামুরা হাই স্কুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান আলোচক ও ওয়াজ নসিহত করেন বিশিষ্ঠ ঈসলামী চিন্তাবিদ, ঢাকা আস-সুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, বিশেষ আলোচক বিশিষ্ঠ ইসলিমী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন,, ঢাকা মিরপুর মসজিদুল জুমআ কমপ্লেক্স খতিব ওয়াজ নসিহত করেন মাওলানা আবদুল হাই মোহাম্মাদ সাইফুল্লাহ, পি এইচ ডি ইসলামী বিশ্ববিদ্যালয়,শহীদ পুলিশ স্মৃতি ষ্মকলেজ সহকারী অধ্যাপক ওয়াজ নসিহত করেন ড,মুহাম্মাদ হাবিবুল্লাহ খোন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো:আলী সুজা। আলোচকরা হাদীস কুরাআনের আলোকে ওয়াজ নসিহত করেন।