1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর আল ইসরা ইসলামিয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর আল ইসরা ইসলামিয়া মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের আল ইসরা ইসলামিয়া মাদরাসার আয়োজনে ২ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অবিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে আল ইসরা ইসলামিয়া মাদরাসার সামনের মাঠ প্রাঙ্গণে উজিরপুর আল ইসরা মাদরাসা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শাহ আলম শেখের সভাপতিত্বে ও আল ইসরা ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, ওটরা দারুল ফুরকান নুরানী হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ কাওসার হোসাইন, বরিশাল জেলা নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সাবেক সেক্রেটারী অধ্যাপক আফতাব উদ্দিন আহমেদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর আল-আমিন সরদার, অত্র মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মোঃ মাহবুব আলম, মুহতামিম হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ বাকী বিল্লাহ, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, সদস্য আহাদ সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী,অভিভাবকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানের স্মরনে ১মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া অনুষ্ঠান সফল করার লক্ষে সার্বিক সহযোগিতা করেন অত্র মাদরাসার শিক্ষক মোঃ আব্দুল হক। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ২০২৫ সালের হাফেজাদের বোরকা, কোরআন শরীফ প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ