1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নিখোঁজের ১৪ দিন পর ট্রলার চালকের লাশ উদ্ধার, ভাতিজাসহ গ্রেফতার ৬ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নিখোঁজের ১৪ দিন পর ট্রলার চালকের লাশ উদ্ধার, ভাতিজাসহ গ্রেফতার ৬

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৪ 0 বার সংবাদি দেখেছে

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর ট্রলার চালক মাহাবুবুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর হত্যার ঘটনায় তার আপন ভাতিজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিহতের লাশ উদ্ধার করে। বাবুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জবানবন্দির ভিত্তিতে এ লাশ উদ্ধার করা হয়।

 

নিহত মাহাবুবুল ইসলাম (৫০) বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাবুগঞ্জের রাহুতকাঠী-শিকারপুর খেয়াঘাটের মাঝি হিসেবে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

৩১ জানুয়ারি রাত ১১টার দিকে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত যাত্রীবেশে তার ট্রলারে ওঠে। পরে নদীর মাঝপথে গিয়ে তারা মাহাবুবুলকে মারধর করে এবং ট্রলারসহ অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই জামাল ১ ফেব্রুয়ারি বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে নিহতের আপন ভাতিজা সুজন হালদারসহ ছয়জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সুজন, তার মামাতো ভাই রিয়াদ ও নাইম পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মোল্লারহাট এলাকার তিন নদীর মোহনায় অভিযান চালিয়ে মাহাবুবুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ