1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পটুয়াখালীতে হোটেলের চুলা থেকে আগুন,১৫ দোকানঘর পুরে ছাই  - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পটুয়াখালীতে হোটেলের চুলা থেকে আগুন,১৫ দোকানঘর পুরে ছাই 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালী  প্রতিনিধিঃ পটুয়াখালী পৌর শহরের চরপাড়া এলাকার স্বনির্ভর রোডের ভাতের হোটেলের চুলা থেকে আগুন লেগে ১৫টি বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হাওয়ার খবর পাওয়া গেছে।

অদ্য (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ২টার দিকে চরপাড়া স্বনির্ভর রোডের মাদ্রাসার পাশে ভাতের হোটেলে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। আগুন নেভাতে গিয়ে মোঃ কামরুজ্জামান নামের এক ফায়ার সার্ভিসের সদস্য গুরুতর  আহত হয়েছেন বলে জানা যায়।

 

এদিকে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে চরপাড়া মাদ্রাসার পাশে ভাতের হোটেলের আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

এ বিষয় পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মহসীন জানান, দুপুরে আগুনের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। কাজ করতে গিয়ে আমাদের একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হচ্ছে। প্রাথমিকভাবে ১২টি বসতঘর ও তিনটি দোকানঘর পুড়ে গেছে বলে জানা গেছে এমনটাই জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ