
লিটন বাইজিদ: বরিশাল নগরীর লুৎফর রহমান সড়কে অবস্থিত বরিশাল কিডস ক্যাম্পাস কিন্ডারগার্ডেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ০৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল তিনটা থেকে রাত ১০ টা পর্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ২৪ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি। প্রি প্লে থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর অংশগ্রহনে গজল, কবিতা আবৃত্তি, নৃত্য, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হয়। ক্রিড়া অনুষ্ঠানের মধ্যে ছিল চকলেট দৌড়, বর্ণ দৌড়, মোরগ লড়াই, বাস্কেটবল নিক্ষেপ প্রতিযোগিতা। এছাড়াও পুরুষ অভিভাবকদের জন্য ছিল মিনি বারে বল নিক্ষেপ ও মহিলা অভিভাবকদের জন্য ছিল বালিশ খেলা ও সকলের অংশগ্রহণ কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দরা।

Oplus_131072
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সাল জামিল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর ব্রাঞ্চ ম্যানেজার মোশারফ হোসেন ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কিডস ক্যাম্পাসের প্রিন্সিপাল মোছাম্মৎ সায়েদাতুন নেছা। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল কিডস ক্যাম্পাসের পরিচালক সাইদুর রহমান চঞ্চল, ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম চৌধুরী জিন্না সহ সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা তানজিলা মৌ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা বক্তব্যে বলেন, বরিশাল কিডস ক্যাম্পাস সঠিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে বরিশাল নগর জুড়ে ইতিমধ্য পরিচিতি লাভ করেছে, অত্র স্কুলের কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকাবৃন্দের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন করতে সক্ষম হয়েছেন, এছাড়াও অত্র স্কুলে উন্নত মানের ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীদের বিনোদনের জন্য খেলার মাঠ সহ বিভিন্ন সুযোগ-সুবিধায় মুগ্ধ অভিভাবকগণ।