1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পানের বরজে হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি  - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পানের বরজে হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাশেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা পানের বরজে হামলা ও লুটপাট চালিয়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনাটি ঘটেছে উজিরপুর উপজেলার উত্তর শোলক গ্রামে। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে । মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উত্তর শোলক গ্রামের মোঃ সেলিম সিকদারের সাথে একই গ্রামের কামাল সিকদার গংদের সাথে উত্তর শোলক মৌজায় পৈত্রিক ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোঃ জামাল সিকদার, কামাল সিকদার, শাহাদাত সিকদার, মোঃ সাকিব সিকদার, তোফাজ্জেল সিকদার ওরফে বাবুল, মোঃ তাওহিদ সিকদার ওরফে রাজিবসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা মিলে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে সেলিম সিকদারের ভোগদখলীয় ১ একর জমিতে থাকা পানসহ পানের বরজ ভাংচুর করে ২টি সেচ মটর ও পান লুট এবং বিষ জাতীয় ঔষধ প্রয়োগ করে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এর প্রতিবাদ করায় স্হানীয় লতিফ সিকদারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ব্যপারে ভুক্তভোগী সেলিম সিকদার জানান আমার ভোগদখলীয় পানের বরজে হামলা ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এর বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। এ ঘটনায় দুপুর ১২ টার দিকে উজিরপুর মডেল থানার এসআই তারেক ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং একটি রামদা ও বিষ জাতীয় ঔষধ উদ্ধার করে। হামলার ঘটনায় ভুক্তভোগী সেলিম সিকদার বাদী হয়ে অভিযুক্ত মোঃ জামাল সিকদার, কামাল সিকদার,সাহাদাত সিকদার,সাকিব সিকদার,তোফাজ্জেল সিকদার, তাওহিদ সিকদারসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে মামলা রুজু  করা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ