1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ট্রলারচালক মাহাবুল হাওলাদার অপহরণের প্রতিবাদে মানববন্ধন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ট্রলারচালক মাহাবুল হাওলাদার অপহরণের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা নদী থেকে ট্রলারচালক মাহাবুল হাওলাদার অপহৃত হওয়ার ঘটনায় আজ (৫ ফেব্রুয়ারি) রাহুতকাঠি বাজার সংলগ্ন এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপহৃত মাহাবুল হাওলাদারের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিএনপি’র নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনে অংশ নেন। তারা মাহাবুল হাওলাদারের দ্রুত উদ্ধারের দাবি জানান এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

গত ৩১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে মাহাবুল হাওলাদারের ট্রলারে ৮ থেকে ১০ জন তরুণ যাত্রী ওঠেন। ট্রলারটি নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে পারেননি। নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শীদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এটি একটি পরিকল্পিত অপহরণ। ঘটনার পর মাহাবুল হাওলাদারের পরিবার বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরবর্তীতে একটি মামলা করা হয়।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এবং মাহাবুল হাওলাদারকে দ্রুত উদ্ধার করার দাবি জানান। তারা বলেন, মাহাবুলের সন্ধান না পাওয়া পর্যন্ত রাহুতকাঠি ও শিকারপুর খেয়া ঘাটের ট্রলার চলাচল বন্ধ থাকবে। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাহাবুল হাওলাদারের সন্ধান না মিললে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তারা জানান, অপহরণের বিষয়টি উজিরপুর থানায় জানানো হলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বক্তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফারুক ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব খান। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপহরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, যাতে মাহাবুল হাওলাদারকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি এ ধরনের অপরাধ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধনের পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আরও কঠোর কর্মসূচির পরিকল্পনার কথা জানান। প্রশাসনের পদক্ষেপের ওপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ