1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৩ 0 বার সংবাদি দেখেছে

 

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: ছবুর হাওলাদারের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যা পোনে ৭ টায় উজিরপুর পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: ছবুর হাওলাদারের আয়োজনে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উজিরপুরের ইচলাদী বাসস্টান্ড থেকে শুরু করে বাসস্টান্ডে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক সরদার,মো: গিয়াসউদ্দিন আকন ,মো: সোহেল হাওলাদার, মো: বাবুল খলিফা, মো: আনোয়ার হোসেন খান , সদস্য আঃ হালিম হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ মো: ইউসুব, পৌর বিএনপির ১ নং ওয়ার্ডের সভাপতি মো: সেলিম হাওলাদার , ৪ নং ওয়ার্ডের সভাপতি মুক্তিযোদ্ধা মো: আলঙ্গীর হোসেন, ৫ নং ওয়ার্ডের সভাপতি মো: জামাল হোসেন শিকদার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো: কালাম ফরাজী,মো: সোহেল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার । এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় বিএনপির নেতাকর্মীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে সভায় পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খানসহ বক্তারা বলেন, আওয়ামী লীগের সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থেকে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এছাড়া বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পৌর বিএনপিসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ