
মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা অফিসার্স ক্লাবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের এর আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সমাজ সেবার উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান, সহকারী পরিচালক মোঃ জাকির আহমেদ, উজিরপুর মডেল থানার এসআই জ্যোতিনময়, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাসেম সেন্টু সহ বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তা কর্মচারী সহ সদস্যরা উপস্থিত ছিলেন।