1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর উপজেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল  - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর উপজেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল 

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর উপজেলা শ্রমিক দলেল উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় উজিরপুর উপজেলা শ্রমিক দলেল সভাপতি মো: সোলায়মান খান হাইউম এর নের্তৃত্বে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উজিরপুর ডাগবাংলা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সহ- সভাপতি মো: আলম রাড়ি, মো: রফিকুল ইসলাম, ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, হারতা ইউনয়ন শ্রমিক দলের সভাপতি মো: বাবুল ফরাজী, ওটরা ইউনিয়নের সভাপতি মো: আনোয়ার হোসেন, বড়াকোঠা ইউনিয়নের সভাপতি মো: আলামিন খান,বামরাইল ইউনিয়নের সভাপতি মো: নয়ন আকন,শিকারপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: ইমাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উফজেলা শ্রমিক দলের শত শত নেতাকর্মী। এসময় শ্রমিক দলের নেতাকর্মীরা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে সভায় মো: সোলায়মান খান হাইউম বলেন, আওয়ামী লীগের সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থেকে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। এছাড়া শ্রমিক দলের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা শ্রমিক দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ