
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন বাহিনীর দফায় দফায় হামলায় নারীসহ আহত-৩। আহত সুত্রে জানা যায় ২ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার উত্তর সাতলা ৯ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ আইয়ুব নুর মিয়ার ৫ একর ডোবা নালা জমিতে জোরপূর্বক মাছ ধরতে যায় লিটন বাহিনী। এতে বাঁধা দিতে গেলে সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ খায়রুল বাশার লিটন মিয়া ও তার ভাই মিলন মিয়া এবং ফুয়াত বিশ্বাস, শিরাজ হাওলাদার, খলিল মিয়া,শাহাজালালসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে বাইনের দিঘির পাশে ব্রীজ সংলগ্ন ওই এলাকার মোঃ আইয়ুব নুর মিয়া ও তার স্ত্রী রেহেনা বেগম ও ছেলে ওমর ফারুক মিয়ার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এরপর দুপুর ১২ টার দিকে ফের হামলা চালায় লিটন বাহিনী। এ ব্যপারে আহত আইয়ুব নুর মিয়া জানান উত্তর সাতলা মৌজায় এসএ২৯৯,৩৫৮,২৮৪,২৮৩,১৯,৮ নং খতিয়ানের এসএ দাগ ১২৮৮,১২৯২,১২৯৭,,১৩০১,১৩০২,১৩০৮ নং দাগে ৫ একর আমার ভোগদখলীয় ডোবা ও নাল জমিতে থাকা মাছ জোরপূর্বক ধরতে যায় সন্ত্রাসী সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল বাসার লিটন ও তার সন্ত্রাসী বাহিনী। এতে বাঁধা দিলেই আমার স্ব-পরিবারকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায়। অভিযুক্ত লিটনের মুঠো ফোনে জোগাযোগ করা হলে মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।