1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মেজর এম এ জলিল নুরানী মাদ্রাসায় ২২তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মেজর এম এ জলিল নুরানী মাদ্রাসায় ২২তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

 

মো এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ৯ নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল নুরানী ও হাফেজী মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর মাহফিল কমিটির উদ্যোগে ব্যাপক আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী, ১ ফেব্রুয়ারী শুক্রবার ও শনিবার আসরবাদ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ বিএনপি নেতা মোঃ মামুন সিকদারের সভাপতিত্বে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা যুবদল নেতা মোঃ শাহাদুজ্জামান কমরেড। এছাড়া শনিবার বিকেল ৪ টায় হাম,নাথ,গজলসহ ধর্মীয় বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোঃ শাহাদুজ্জামান কমরেড,অনুষ্ঠানের সভাপতি মোঃ মামুন সিকদার ও অত্র মাদরাসার সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মোঃ রুহুল আমিন সিকদার,অত্র মাদরাসার মুহতামিম আঃ হকসহ উপস্থিত অতিথি বৃন্দ। তাফসীরুল কুরআন মাহফিলের ১ম দিনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন পিরোজপুর বড় খলিশাখালী আশ্রাফুল উলুম কওমী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হযরত হাফেজ মাওলানা মুফতি ইমরান ফরহাদ। বিশেষ বক্তা মেজর এম এ জলিল নূরানী ও হাফেজী মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মোঃ মিজানুর রহমান, ২য় দিনে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নসিহত করেন ঐতিহাসিক টিকাটুলি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন আশ্রাফী। বিশেষ বক্তা উজিরপুর আলিম মাদরাসার আরবী বিভাগের সিনিয়র শিক্ষক আলহাজ্ব হযরত মাওলানা ইলিয়াস হোসাইন মোমেনী। এ তাফসীরুল কুরআন মাহফিলে হাজার হাজার মুসল্লীরা উপস্থিত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ