1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ট্রলার চালক মাহাবুল সন্ধ্যা নদী থেকে অপহৃত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ট্রলার চালক মাহাবুল সন্ধ্যা নদী থেকে অপহৃত

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

নাজমুল হক মুন্না :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ট্রলার চালক মাহাবুল হাওলাদারকে বাবুগঞ্জ সন্ধ্যা নদী থেকে অপহরণ করা হয়েছে। তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিমমুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাট থেকে ট্রলার চালাতেন। ৩১জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে ৮/ ১০ জন অপ্রাপ্তবয়স্ক ও তরুণ যাত্রী তার ট্রলারে ওঠে। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে পারেননি। নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শীদের ধারণা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে পরিবার। এদিকে পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান উজিরপুর মডেল থানা পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ