
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ব্যপক আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বামরাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সবুজ সরদারের সভাপতিত্বে ও বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো:হাফিজুর রহমান শাহিন সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ সফিউল আলম সফরুল। প্রধান বক্তা হিসেবে গঠন মূলক বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন জোমাদ্দার, মো: আলামিন হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী, সদস্য সচিব মোঃ সপন মল্লিক,বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যুগলু, বামরাইল ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মো: সেলিম রাঢ়ী, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: চুন্নু ফকির, বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের নেতা মো: আলম রাঢ়ী,এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সপন ফকির, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,উজিরপুর উপজেলা জাসাস নেতা মো:ইমরান সরদার। এছাড়াও উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় প্রধান অতিথি, প্রধান বক্তাসহ উপস্থিত অতিথি বৃন্দ, কৃষক দলের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।