1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের বাবুগঞ্জে কেদারপুর খেয়াঘাটে বৃদ্ধের মরদেহ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের বাবুগঞ্জে কেদারপুর খেয়াঘাটে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর খেয়াঘাট সংলগ্ন একটি ছোট খাল থেকে ইউসুফ হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত ইউসুফ হাওলাদার বরিশালের গৌরনদী থানার কুড়িচর গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ ১০ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চলে যেতেন। ধারণা করা হচ্ছে, গত ৩০ জানুয়ারি ভোর ৫টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মুলাদী থানাধীন চার কমিশনার গ্রামে জামাতা মোক্তার বয়াতির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পরে বাবুগঞ্জ থানার কেদারপুর করিমের খেয়াঘাটের পাশে স্থানীয়রা একটি ছোট খালে মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে বাবুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

মৃতের জামাতা মোক্তার বয়াতি মরদেহ গ্রহণের জন্য থানায় আবেদন করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ