1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে আভাসের উদ্যোগে গৃহকর্মীদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে আভাসের উদ্যোগে গৃহকর্মীদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩৫ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীতে আভাসের মিলনায়তনে ২৮ জানুয়ারী, ২০২৫ তারিখ সকাল ১০ টায় Ensuring Domestic Workers Rights in Barishal City Corporation under EWCSA প্রকল্পের আওতায় নেতৃত্ব বিকাশ বিষয়ক ও এসোসিয়েশন গঠন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রকল্পটি অক্সফাম ও ইউরোপিয় ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় এবং আভাসের বাস্তবায়নে বরিশাল সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডের অনুষ্ঠিত হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা আক্তার অন্তরা, প্রোগ্রাম অফিসার, ইডব্লিউসিএসএ প্রকল্প, আভাস, মো। মোশাররফ হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার, পপুলার ডায়াগস্টিক সেন্টার, বরিশাল। প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দিপু হাফিজুর রহমান, ডেপুটি ডিরেক্টর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। তিনি বলেন, এসোসিয়েশন গঠনের জন্য ৫০ জন গৃহকর্মীকে নিয়ম অনুসারে বাছাই করা হয়, এবং এই প্রকল্পের মাধ্যমে গৃহকর্মীদের শ্রমকে শ্রম আইনে যুক্ত করার ব্যাপারে জোর প্রদান করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অক্সফামের প্রতিনিধি খাদিজা আক্তার অন্তরা। অনুষ্ঠানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং আভাসের সাথে স্বাস্থ্য বিষয়ক চুক্তি সাক্ষরিত হয়, যেখানে আভাসের EWCSA প্রকল্পের মাধ্যমে রেফারেল স্লিপ সংগ্রহ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যেকোনো স্বাস্থ্য পরীক্ষায় ১০-৫০% ডিস্কাউন্ট গ্রহন করতে পারবে । অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইকবাল হাসান বলেন, গৃহকর্মী সুরক্ষা নীতিমালায় সরকারের যে দায়িত্ব আছে তা বাস্তবায়নে তিনি কাজ করবেন। তিনি ইতিমধ্যে মহিলা অধিদপ্তরকে উপজেলা ভিত্তিক কমিটি করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও সরকারী সুযোগসুবিধা পাইয়ে দেবার ক্ষেত্রে তিনি, তার জায়গা থেকে সহযোগিতা করবেন।

প্রধান প্রশিক্ষন পরিচালনা করেন দিপু হাফিজুর রহমান। তিনি দল পরিচালনা, এসোসিয়েশন গঠন, নেতৃত্বের গুনাবলি সহ বিভিন্ন মৌলিক বিষয়ে আলোচনা করেন। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের দলগত কাজ দেয়া হয়। সেখানে তারা এসোসিয়েশনের উদ্দেশ্য ও পরবর্তি পদক্ষেপ নিয়ে আলোচনা করে এবং বলে তারা এই বিষয়ে তাদের এলাকায় গিয়ে আলোচনা করবে এবং কাজ শুরু করবে। এছাড়াও প্রশিক্ষনের শিখন ও ফলাফল সংক্রান্ত বিষয়ে তারা মতামত প্রদান করেন। আভাসের মাধ্যমে গৃহকর্মীদের নিয়ে গঠিত এই এসোসিয়েশন গৃহকর্মী সুরক্ষা ও কল্যান নীতি বাস্তবায়ন, আই এল ও কনভেনশন ১৮৯ এর প্রয়োগ এবং গৃহকর্মীদের শ্রম আইনে অন্তভুক্ত করার লক্ষ্যে কাজ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ