1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে দুই বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে দুই বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজলায় দুই বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের । উপজেলার জয়শ্রী গ্রামে দুই বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ করে ৭০ লক্ষ কোটি টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ২৭ জানুয়ারি ভুক্তভোগী মোফাজ্জেল হোসেন হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য ২৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীদেরকে অবহিত করে। তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ২ ঘন্টা ব্যাপি কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও ফলপ্রসূ হয়নি। ততক্ষণে বসতঘর সম্পূর্ণ পুড়ে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ব্যবসায়ী দুই ছেলে বিএনপি নেতা মোঃ জুলফিকার হাওলাদার (৫৫) ও মোঃ মোফাজ্জেল হাওলাদার (৫০) তাদের দুজনের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। ভুক্তভোগী বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন সাংবাদিকদের বলেন আমি ও আমার ভাইসহ আমেদের পরিবারের কেউ বাড়িতে ছিলামনা। এ সুযোগে পূর্ব শত্রুতার জেরে শিকারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার ও আরিফ হাওলাদার, সাগর হাওলাদার, শাজ্জাদুল ইসলাম শাওন মিলে পরিকল্পিত আমাদের বসতগরে অগ্নিসংযোগ করেছে। তিনি আরো বলেন অগ্নিসংযোগ করার সময় শাজ্জাদুল ইসলাম শাওন নিজের গায়ে আগুন লেগে আহত হয়ে ঢাকায় আত্মগোপনে চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অজ্ঞাতনামা মামলা হয়েছে। জড়িতদের সনাক্ত করে অচিরেই গ্রেফতারের অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ