1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে নিউমোনিয়া প্রতিরোধে সেভ দি চিলড্রেনের সভা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে নিউমোনিয়া প্রতিরোধে সেভ দি চিলড্রেনের সভা

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার ॥ নিউমোনিয়া প্রতিরোধে সেভ দি চিলড্রেনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় বরিশাল নগরীর আলেকান্দা সেভ দি চিলড্রেন অফিসে অনুষ্ঠিত সভায় রিসোর্স পার্সন হিসেব উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডাঃ অসীম রঞ্জন হালদার, সহকারী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, সেভ দি চিলড্রেন নিউমোনিয়া প্রোগ্রাম ম্যানেজার ডাঃ সোহেল রানা।

বরিশাল জেলার ১০ টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় নিউমোনিয়া প্রতিরোধের বিভিন্ন বিষয় আলোচনা হয়। বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া।

এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে প্রতি ২৪ ঘন্টায় শুন্য থেকে পাঁচ বছর বয়সী ৭৪ জন শিশু মারা যায়। সভায় আরো জানানো হয়, স্বাস্থ্য খাতের বিভিন্ন পদক্ষেপে বর্তমানে নিউমোনিয়া সহ অন্য রোগে শিশু মৃত্যুহার আগের তুলনায় কমে এসেছে। তবে যাতে এই হার আরও নামিয়ে আনা যায় সে লক্ষ্যে, সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে। সভার সার্বিক পরিচালনা করেন সেভ দি চিলড্রেনের সিনিয়র অফিসার মোঃ হাফিজুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ