
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ব্যবসায়ী, শিল্পপতি, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক তালুকদার (৯২) ঢাকা এয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওইন্নালিল্লাহী রাজেউন । মৃত্যু কালে ২ পুত্র, ১ কন্যা ও স্ত্রী সহ অনেক গুনগ্রহী রেখে গেছেন। শোকাহত পরিবারদের সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক, জননেতা, ব্যবসায়ী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য মো: হুমায়ুন খান, যুগ্ন আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মো: শহিদুল ইসলাম খান, বামরাইল ইউনিয়নের বিএনপির সভাপতি মো: মোয়াজ্জেম জুগলু সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মিরা। ২৫ জানুয়ারী শনিবার দুপুর ২ টায় হস্তিশুন্ড কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হবে বলে পরিবার সুত্রে জানাগেছে