1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের হারতা ইউনিয়নে কৃষক সমাবেশে অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের হারতা ইউনিয়নে কৃষক সমাবেশে অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কৃষক দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে হারতা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ব্যাপক আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় হারতা বন্দরে কৃষক সমাবেশে হারতা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ রফিক গোমস্তার সভাপতিত্বে ও হারতা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা দক্ষিণ কৃষক দলের আহবায়ক এইচ,এম মহসিন আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন সদস্য সচিব মোঃ সফিউল আলম সফরুল, বরিশাল জেলা দক্ষিণ কৃষক দলের ষুগ্ম-আহবায়ক মোঃ মনির হোসেন জমাদ্দার, উপজেলা কৃষকদলের আহবায়ক ফায়জুল হক রাড়ী, সদস্য সচিব মোঃ স্বপন মল্লিক। বক্তৃতা করেন উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান,হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ আলম,সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তালুকদার,হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম তালুকদার, সদস্য সচিব মোঃ শিরাজুল ইসলাম ফরাজি। উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মোঃ শাহাদুজ্জামান কমরেড, বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন তালুকদার।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় প্রধান অতিথি এইচ এম মহসিন আলম,বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষে কৃষক দলের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এছাড়া তিনি বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ