1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ,  অতঃপর অন্তঃসত্ত্বা - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ,  অতঃপর অন্তঃসত্ত্বা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে এক লম্পট। ধর্ষণে অন্তঃসত্ত্বা হয় প্রবাসীর স্ত্রী । ধর্ষণের ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযুক্ত’র বিরুদ্ধে মামলা দায়ের করেছে অসহায় নারী। মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার জল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাহেরঘাট গ্রামের মৃত ফকর উদ্দিন সরদারের মেয়ে জুলিয়া খানমের সাথে ২ বছর পূর্বে শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামের আব্দুর রহমান ঘরামীর ছেলে ছাদেক ঘরামীর সাথে সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ইয়াসিন(১) নামের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের ৬ মাস পরে তার স্বামী ছাদেক ঘরামী সৌদি আরবে গমন করেন। এ সুযোগে জল্লা ৭নং ওয়ার্ডের মৃত আবু মুছা হাওলাদারের ছেলে লম্পট সোহেল হাওলাদার(৪০) ওই গৃহবধূকে ঘরে একা পেয়ে প্রথমে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে। এতে সে একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পরে। কোন উপায়ন্তর না পেয়ে গৃহবধূ অচিরেই তাকে বিয়ের কথা বললে লম্পট সোহেল হাওলাদার তালবাহানা শুরু করে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এ ঘটনায় জুলিয়া খানম বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্ত সোহেল হাওলাদারের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনা এলাকায় চাউর হলে ধর্ষক পালিয়ে যায়। এ ব্যাপারে সরেজমিনে গেলে ধর্ষককে পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে অচিরেই গ্রেফতার পূর্বক ওই ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী অসহায় নারী ও এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ