1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল খেলা অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় তারুন্যের উৎসব- ২০২৫ উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক(অনুর্ধ্ব১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত। ২০ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উজিরপুর সরকারী ডাব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাঠে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সভাপতিত্বে, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খানের সঞ্চালনায়, প্রধান অতিথী ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বিশেষ অতিথী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রশাসক হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাখাল বিশ্বাস অপুর্ব, উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর মডেল ডাব্লিউ বি ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ আঃ খালেক, উজিরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো:এমদাদুল কাসেম সেন্টু, বরিশাল জেলা যুব আন্দোলন বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল-আমিন, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ অনিক গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। ফাইনাল খেলায় উজিরপুর পৌরসভা একাদশ ও শিকারপুর একাদশ অংশ গ্রহন করেন। উজিরপুর পৌরসভা একাদশ, শিকারপুর একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ