1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে ফেরারি আসামি ধরতে গিয়ে অগ্নিদগ্ধ এস আই মেহেদী হাসান মারা গেছেন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে ফেরারি আসামি ধরতে গিয়ে অগ্নিদগ্ধ এস আই মেহেদী হাসান মারা গেছেন

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃ

গত ৬ই জানুয়ারি এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতা বশত ইসলাম ব্রিকস ইট ভাটায় পড়ে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন এসআই মেহেদী হাসান। তখনই তার শরীরের বেশিরভাগ নিচের অংশই পুড়ে যায়।
এসময় স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে রেফার করেন,সেখানে তিনি ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুরে মারা যান মেহেদী হাসান।

মৃত মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন এবং পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। সর্বশেষ এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন তিনি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির শিকদার বলেন, ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এস আই মেহেদী। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় তাকে দাফন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ