1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে স্বর্ন ব্যবসায়ীর বাড়ি দুধর্ষ ডাকাতি, গ্রেফতার-৬ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে স্বর্ন ব্যবসায়ীর বাড়ি দুধর্ষ ডাকাতি, গ্রেফতার-৬

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৭১ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় আন্তঃজেলা ৬ ডাকাত সদস্য গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের উত্তর মোড়াকাঠী গ্রামের স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এসময় ডাকাত চক্রের হামলায় পরিবারের ৫ সদস্য গুরুত্বর আহত হন। এদিকে ৬ ডাকাত সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় ১২ জানুয়ারী রবিবার রাত ২ টার দিকে উত্তর মোড়াকাঠী গ্রামের শিকারপুর বন্দরের স্বর্ণ ব্যবসায়ী জামাল সরদারের ঘরে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে ডাকাত চক্ররা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ইটালী প্রবাসীর মেয়ের জামাই রাশেদ খান,মেয়ে মনি বেগম, ছেলে নবীন সরদার, নাতি রিমি,জামাল সরদারের স্ত্রীকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকার, নগদ অর্থ, বৈদেশিক মুদ্রাসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরমধ্যে প্রায় ৩৬ ভরি স্বর্ণ, ৯ভরি রৌপ্য নগদ ২লক্ষ টাকা, বৈদেশিক মূদ্রা ও ৩টি ব্যবহৃত মোবাইল সেট সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত চক্ররা। এদিকে ডাকাতির ঘটনা টের পেয়ে এলাকাবাসী চারদিক থেকে ঘিরে ফেললে ডাকাত চক্ররা বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালানোর সময় বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আঃ গাফফারের ছেলে আন্তঃজেলা ডাকাত সদস্য ফোরকান(৩২), চাদপুর জেলার হাইমচর থানার উত্তর বগুলা গ্রামের জমির আলী হাওলাদারের ছেলে ইমরান (২৬) নামের ২জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উজিরপুর মডেল থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম বামরাইল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের ছেলে সোহেল সরদার(৩৫), রাসেল সরদার(২৬) ও একই গ্রামের মৃত কাসেম বিশ্বাসের ছেলে আলিম বিশ্বাস(৩৮), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার বড় চ্যাংগাইর গ্রামের মতিউর রহমানের ছেলে মিনহাজ(২০)কে গ্রেফতার করেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো ন-১৫-৫৬০০ ডাকাত চক্রের ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ডাকাত আতঙ্কে বামরাইলবাসী। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান,ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ