1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে মুঠোফোনে সাংবাদিককে হুমকি , থানায় জিডি - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে মুঠোফোনে সাংবাদিককে হুমকি , থানায় জিডি

  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল সাংবাদিককে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ( ১৩ জানুয়ারি) মুঠোফোনে হুমকি প্রদান করে সন্ত্রাসীরা। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ একইসাথে নিরাপত্তা চেয়ে ৪ জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক মোঃ শফিউর রহমান কামাল স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও বরিশাল প্রেস ক্লাবের সহযোগী সদস্য। অভিযুক্তরা হলো- সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের খলিল ঢালী, নগরীর ১৮ নং ওয়ার্ডের হাশেম ঢালীর ছেলে দিলু ঢালী, দিলু ঢালীর ছেলে এনাম ঢালী, খলিল ঢালীর ছেলে রাজা ঢালী। অভিযোগে তিনি জানান, বরিশাল নগরীর ১৭নং ওয়ার্ডস্থ ফকিরবাড়ি রোডে আমার মালিকানাধীন স্টল রয়েছে। দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করার জন্য পায়তারা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১২ জানুয়ারি সাড়ে ৬ টায় স্টলে এসে তালা লাগিয়ে দেয় অভিযুক্তরা। স্টলে থাকা দোকানদার মোঃ আবু হানিফ’কে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও দোকান পুনরায় না খোলার জন্য ও আমাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে গত ১২ জানুয়ারি সন্ধ্যা প্রায় ৭ টার দিকে দিলু ও এনাম তাদের ব্যবহৃত মোবাইল নম্বর 01788159459 হতে আমার ব্যবহৃত মোবাইল নং 01711473401কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। ঘটনার কলরেকর্ড সংরক্ষিত আছে। এ ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে মুঠোফোনের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম জানান- যথাযথ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

এদিকে জানা গেছে, অভিযুক্তরা মাদক ব্যবসা সহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে কিশোর গ্যাং, বিভিন্ন স্থাপনায় চাঁদাবাজি ও আওয়ামী লীগ নেতাদের প্রশ্রয়ে এলাকাজুড়ে প্রভাব বিস্তার করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ