1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মেলা বন্ধের দাবিতে নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মেলা বন্ধের দাবিতে নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে

মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব ধামসর গ্রামে অশ্লিল মেলা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর নেতাকর্মীরা। গত ১২ জানুয়ারি রবিবার বিকেল ৪ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামী ও উপজেলা শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র কাছে অশ্লীল মেলা বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ আঃ খালেক,পৌর জামায়াত ইসলামীর আমির মোঃ আল-আমিন সরদার, সেক্রেটারী হাফেজ মাওলানা বাকী বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহে আলম, উপজেলা মুসলেহীন এর সভাপতি মাওলানা মোঃ সফিকুল ইসলাম, উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজহারী, বরিশাল জেলা যুব আন্দোলনের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল-আমিনসহ শত শত নেতাকর্মী। অভিযোগকারীরা বলেন,বামরাইল ইউনিয়নের দামসর গ্রামে অসাধু প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মেলার নামে অশ্লীলতা,জুয়া,মাদকের আসর,অশালীন কর্মকাণ্ড চালিয়ে আসছে। ২০০৮ সালে ধর্মপরায়ণ স্থানীয় মুসল্লীরা উক্ত মেলার মাঠে ৭দিন ব্যাপী ওয়াজ মাহফিল এর আয়োজন করে। এরপর ২০০৯ সালের ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দেশবরেণ্য আলেম-ওলামা মশায়েখদের সমন্বয়ে মাহফিল পরিচালিত হয়। এছাড়াও উক্ত স্থানে একটি নুরানী ও হাফেজী মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা করা হয়। চলমান পরিস্থিতি মেলার কারনে কোমলতি শিক্ষার্থীদের কোরআন তেলোয়াতসহ লেখাপড়ায় বিঘ্ন ঘটে। এ বছর পুনরায় মেলা চালু করার পায়তারা চালায় অসাধুরা। এ নিয়ে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণসহ মেলা বন্ধের দাবিতে উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সু-দৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ