
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা স্বাস্হ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শওকত আলী,উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: এবিএম জাহিদ হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, আউপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাবেক সভাপতি মো:মহসিন মিয়া লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, উপজেলা আইসিটি বিষয়ক কমিটির সভা,মানসম্মত শিক্ষা, জনসেবা এবং দূর্ণীতি বিরোধী উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।